বাজারে ল্যাক্সফোর নতুন রিচার্জেবল ফ্যান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

ল্যাক্সফো ইলেকট্রনিক্স লিমিটেড বাজারে নুতন এসি-ডিসি রিচার্জেবল ফ্যান এনেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে নতুন এই পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন ইনচার্জ তন্ময় আচার্য এবং সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা। 

তারা জানান, গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা তিনটি নতুন মডেল বাজারে আনা হয়েছে। ১৪ থেকে ১৬ ইঞ্চির ফ্যানগুলো পাঁচ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। একই সঙ্গে ফ্যানগুলো টেবিল ও পেডেস্টাল দুই ধরণেই ব্যবহার করা যাবে।

পরিচালক আমান আবরার বলেন, রিচার্জেবল ফ্যানগুলো লোডশেডিংয়ের সময় আরামদায়ক বাতাসের নিশ্চয়তা দেবে।

নির্বাহী পরিচালক অপারেশনস সাজেদুল করিম বলেন, আমরা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ বলেন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত স্পিড কন্ট্রোলের কারণে এই ফ্যানগুলো গ্রাহকদের জন্য নতুন মাত্রা তৈরি করবে।

নতুন ল্যাক্সফো রিচার্জেবল ফ্যানগুলো দেশের সব অনুমোদিত ডিলার পয়েন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে ( www.laxfo.net) পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়। 

একাত্তর/এসি
প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। প্রিন্সটেক ইন্ডাস্ট্রিসের প্রধান কার্যালয় ঢাকার বনানীতে কোম্পানির ম্যানেজিং পার্টনার ওমর বিন আজিজ বেগ ও সিয়াম আহমেদের মধ্যে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর