ঢাবিতে বগুড়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ‘আলুঘাঁটি উৎসব’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আলুঘাঁটি উৎসব’। বগুড়ার ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নিতে এবং নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপন করতে এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বগুড়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। 

শুধু খাবারের আয়োজনই নয়, পুরো উৎসবজুড়ে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। গানের আসর, স্মৃতিচারণ, বগুড়ার ঐতিহ্য নিয়ে আলোচনা- সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা ছিল অনেকের জন্যই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ।

অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজন আমাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত করে। দীর্ঘদিন পর বগুড়ার স্বাদ আর বন্ধুদের আড্ডা, দুটিই উপভোগ করলাম।

আয়োজকরা বলেন, আমাদের লক্ষ্য শুধু খাবারের আয়োজন নয়, বরং বগুড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

‘আলুঘাটি’ বগুড়ার অন্যতম ঐতিহ্যবাহী খাবার, সেটির স্বাদ নিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। এর সঙ্গে ছিল বগুড়ার বিখ্যাত দই, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আতিকুর রহমান রুমন (আহ্বায়ক ‘আমরা বিএনপি পরিবার’), প্রফেসার তাজমেরি এস ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী রফিকুল ইসলাম (সাবেক এমপি), মো. মোশাররফ হোসেন ( সাবেক এমপি), মোহাম্মদ মহিদুল হাসান হিরু, সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফজলুর রহমান খোকন, নির্বাহী সদস্য, বিএনপি, মোহাম্মদ জহিরুল ইসলাম বিপ্লব, মো. সাহাকুল ইসলাম সবুজ, এজিএস, স্বেচ্ছাসেবক দল, এস এন রাব্বি সাজেদীন (শাকিল), ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, মো. শফিকুল ইসলাম (ডিআইজি), মীরআশরাফ আলী (ডিআইজি এসবি), মোঃ আলমগীর হোসেন, রাশেদ আলম উজ্জ্বল, মাসুদ আলম (ডিজি রমনা), মোহাম্মদ মোত্তাহিন বিল্লাল (অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ডিএমপি), ফরিদুল ইসলাম, ডক্টর গাজী মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী বিভাগীয় প্রধান বাংলা বিভাগ (আজিজুল হক কলেজ ), রবিউল করিম জালাল (উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর), ডিএম পুরুল আমিন প্যারিস (চেয়ারম্যান জিএন টেক লিমিটেড), মোঃ শাহ আলম ( সহযোগী অধ্যাপক আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়), শফিকুল ইসলাম ( এসপিও সোনালী ব্যাংক সেগুনবাগিচা শাখা) ,জামিল আক্তার (এডিশনাল এসপি ডিবি), আসাদুজ্জামান রিংকু (এডিশনাল এসপি হেডকোয়ার্টার), শিল্পী আনোয়ার হোসেন জনি, সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

একাত্তর/এসি
দেশের অন্যতম শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর