ঢাবিতে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট উদযাপন

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত বিকাশমান পর্যটন ও আতিথেয়তা শিল্পের পেশাদার প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল্যবান আলোচনা ও দিকনির্দেশনায়। 

সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। এতে শিক্ষার্থী, শিক্ষক, নীতিনির্ধারক ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলেন। 

অনুষ্ঠানের আহবায়কের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল আলম খন্দকার। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল্লাহ আহমেদ।

প্যানেল আলোচনায় দেশের পর্যটন ও হসপিটালিটি শিল্পের শীর্ষ ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। আলোচকদের মধ্যে ছিলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, সিটিজেনস ব্যাংকের এমডি আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমান, ছুটি রিসোর্ট লিমিটেডের এমডি আলমগীর ফেরদৌস।

প্যানেল আলোচনায় অতিথিবৃন্দ বাংলাদেশে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, টেকসই পর্যটন, এবং তরুণদের পেশাগত বিকাশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, এই খাতের উন্নয়নে দক্ষ ও সৃজনশীল তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. শরিফুল আলম খন্দকার বলেন, এই ধরনের একাডেমিক ও শিল্পখাতের সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও প্রস্তুতিকে সমৃদ্ধ করে, যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

একাত্তর/এসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আলুঘাটি উৎসব’। বগুড়ার ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ নিতে এবং নিজেদের শেকড়ের সঙ্গে নতুন করে সংযোগ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর