ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০ জেলায় গাছ থেকে পেরেক তোলা সম্পন্ন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম

দেশের ১০টি জেলায় গাছ থেকে পেরেক তোলা কর্মসূচি সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক ও বন বিভাগ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেয়া এই কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গাছ রক্ষায় বন বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞাপন ও অন্যান্য উদ্দেশ্যে গাছের গায়ে নির্বিচারে পেরেক ঠোকানোর ফলে যে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তা প্রতিরোধ এবং গাছের সুরক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসে বন বিভাগ ও ব্র্যাক ব্যাংক।

প্রাথমিকভাবে ঢাকা জেলার ধানমন্ডি এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যে ১০টি জেলায় সম্পন্ন হয়েছে। এই জেলাগুলো হলো সিলেট, ফেনী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, বগুড়া, রাজশাহী ও রংপুর।

২৬ ফেব্রুয়ারি একযোগে দেশের ১০ জেলায় পরিচালিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পরিবেশ রক্ষায় বন বিভাগ ও ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের বেশ প্রশংসা করেন সবাই। এর আগে ২০২৪ সালে ৩১ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকার ধানমন্ডি এলাকায় এই পেরেক তোলা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের মোট আয়তনের তুলনায় বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। এমন নাজুক পরিস্থিতিতে গাছ রক্ষায় এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগের আওতায় এই কর্মসূচি নেয়া হয়েছে।

ব্যাংকের সিএসআর’র উদ্যোগ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তা মানুষকে উপকৃত করার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একাত্তর/আরএ
বাংলাদেশে রিটেল ব্যবসায়ী ও তাদের পরিবারের জন্য প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচবি লিমিটেড।
সাহিত্যানুরাগী একদল ব্যাংকারদের লেখা বই অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এটিই বাংলাদেশের কোনো ব্যাংকের পাঠচক্রের সদস্যদের লেখা নিয়ে প্রথম কোনো বই।
বিএনপির অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ঢাকার অন্যতম প্রবেশপথ শনিরআখড়া লাগোয়া দনিয়া কলেজের সামনে বেলা এগারোটা থেকে...
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে-এর সদস্যরা প্রখ্যাত লেখক আহমেদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ নিয়ে আলোচনা করেছেন।মঙ্গলবার এই আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল এই পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর