আইইউবিতে চলছে ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান আলোকচিত্রীরা এই আয়োজনে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে তাদের ক্যামেরায় তোলা নানা মুহূর্ত, জীবনের সৌন্দর্য ও ব্যতিক্রমধর্মী গল্প।

মঙ্গলবার (৮ এপ্রিল) উৎসবের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের কোঅর্ডিনেটর ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক রিফাত আরা জেরিন এবং ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিস-এর প্রধান আতিফ মো. সাফি।

দুই ক্যাটাগরিতে সারাদেশ থেকে ১ হাজার ১৩৮ জন চিত্রগ্রাহকের তোলা ৭ হাজার ৪৫৬টি ছবি প্রদর্শনীর জন্য জমা পড়ে। তার মধ্যে একক শ্রেণিতে ৪৮টি ও ফটো স্টোরিজ শ্রেণিতে ৭টি ছবির গল্প প্রদর্শিত হচ্ছে। ৮-১০ এপ্রিল আইইউবি ক্যাম্পাসে চলবে প্রথম পর্ব।

এরপর ১১-১২ এপ্রিল জাতীয় শিল্পকলা একাডেমিতে চলবে দ্বিতীয় পর্ব। ১৮ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর তৃতীয় পর্ব।

সবগুলো পর্বই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ২০ এপ্রিল আইইউবিতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

একাত্তর/আরএ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘পারুল ইউনিভার্সিটি’তে উচ্চশিক্ষার সুযোগ, স্পট অ্যাডমিশন (সরাসরি ভর্তি) এবং আকর্ষণীয় শিক্ষাবৃত্তি নিয়ে ঢাকায় একটি বিশেষ...
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও কোলোকাল প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জিং ক্লাইমেট ২০২৫’ শুক্রবার শেষ হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর