প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল ২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই মাসব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। 

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘এডমিশন ফেস্ট’-এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন তিনি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভার্সিটির প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন এডমিশন ফেস্ট ফল ২০২৬ এর মেম্বার সেক্রেটারী ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান। 

উল্লেখ্য, ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এছাড়াও উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় টি-শার্ট ও গ্র্যান্ড গিফট বক্স।

পুরো মাস জুড়ে এডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য উপহারের পাশাপাশি থাকছে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং। 

উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত বাইশ বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজনগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

আরবিএস
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট...
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘পারুল ইউনিভার্সিটি’তে উচ্চশিক্ষার সুযোগ, স্পট অ্যাডমিশন (সরাসরি ভর্তি) এবং আকর্ষণীয় শিক্ষাবৃত্তি নিয়ে ঢাকায় একটি বিশেষ...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘এফ ইলেভেন সি শার্প সিজন টু’-এর তিনদিনব্যাপী প্রথম পর্ব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর