১৮ মে লোটোর অত্যাধুনিক কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১২ মে ২০২৫, ১০:৫১ পিএম

অত্যাধুনিক কারখানা স্থাপন করতে যাচ্ছে লোটো, বাংলাদেশ। আগামী ১৮ মে গাজীপুরের কাপাসিয়ায় কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সোমবার (১২) সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কারখানায় থাকবে অত্যাধুনিক অটোমেশন লাইন, পরিবেশ বান্ধব টেক সলিউশন এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশসহ প্রশিক্ষণ কেন্দ্র, যা দক্ষ জনবল গড়ে তুলবে। পাশাপাশি ওই এরাকায় সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রতিষ্ঠানটির আশা, নতুন কারখানা স্থাপনের মাধ্যমে দেশ থেকে রপ্তানির পথ সুগম হবে, বিদেশি মুদ্রা অর্জনসহ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানেই লোটো বাংলাদেশ উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন প্রযুক্তিপূর্ণ পণ্য “সুপার লাইট” – যা হালকা, আরামদায়ক, পানিরোধী এবং পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে। আধুনিক ডিভেন্টিলেশন হোল সম্বৃদ্ধ ডিজাইনের অত্যাধুনিক এই পণ্য আধুনিক লাইফস্টাইল, পারিবারিক উপলক্ষ্য, ক্যাজুয়াল ওয়্যার, আনন্দঘন পরিবেশ, সামার বিচ এবং আউটিং–এ বহুমুখী ব্যবহার নিশ্চিত করবে।

দেশজুড়ে ২২০টিরও বেশি আউটলেটে বিপুল সমারোহে নতুন এই পণ্যসম্ভার নিয়ে লোটো বাংলাদেশ স্টাইলিশ ও ফ্যাশনপ্রেমী গ্রাহকদের জন্য অপেক্ষা করছে।

একাত্তর/এসি
রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় আগুনের ঘটনায় দুই জন আহত ও পাঁচ জন শ্রমিক মারা গেছেন। ফায়ার সার্ভিস বলছে, তারা সবাই ঘুমন্ত অবস্থায় ধোয়ায় মারা গেছে। তবে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর