কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর

আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনা ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর।

দেশের শীর্ষস্থানীয় ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে রোববার বৃষ্টিস্নাত ম্যাচে এটিএন বাংলাকে ২-০ গোলে হারিয়েছে দৈনিক যুগান্তর। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন পর আবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে যুগান্তরের খেলোয়াড়রা। 

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, বিএসজেএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বাফুফে সদস্য মঞ্জুরুল করিম, সিনিয়র ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুল, স্কয়ার টয়লেট্রিজের ব্র‍্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ এবং বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন।

শিরোপা নির্ধারণী ম্যাচে যুগান্তরকে প্রথমার্ধে এগিয়ে দেন সাদ্দাম হোসেন ইমরান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক জ্যোতির্ময় মন্ডল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন সাদ্দাম হোসেন ইমরান। 

আসর জুড়ে ৪ গোল ও ২টি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুগান্তরের অতিথি খেলোয়াড় মাঝহারুল ইসলাম মিঠুন। রানার্স-আপ এটিএন বাংলার আদদ্বীন সজীব (৪ গোল) পান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দৈনিক যুগান্তরের একে সালমানের হাতে ওঠে সেরা গোলরক্ষকের ট্রফি।

ফাইনালের একই দিন অনুষ্ঠিত হয় সেমি-ফাইনালের দুই ম্যাচ। দিনের প্রথম সেমি-ফাইনালে ঢাকা ট্রিবিউনকে ২-১ গোলে হারায় যুগান্তর। জোড়া গোল করে দলকে জিতিয়ে টুর্নামেন্টে তৃতীয়বার ম্যাচ সেরা হন মাঝহারুল ইসলাম মিঠুন। 

লড়াই জমে ওঠা অন্য সেমি-ফাইনালে দেশ টিভিকে ১-০ গোলে হারায় এটিএন বাংলা। জয় সূচক গোলটি করে দলের নায়ক আদদ্বীন সজীব।  

টানা বৃষ্টির মাঝেও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের ম্যাচগুলো খেলায় অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানিয়েছেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও বিএসজেএ’র সহ-সভাপতি রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইয়াসিন হাসান রাব্বি।

আরবিএস
তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো IFAD Pillow Chips. আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে IFAD Pillow Chips...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা ও ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর