জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্ট্যাটাস

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবলপ্রেম এবং যুক্তরাজ্যের জনপ্রিয় ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের অবস্থানও স্পষ্ট করেছেন।

এরই ধারাবাহিকতায় এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা ও ফুটবলের প্রতি তার আগ্রহ নিয়ে স্মৃতিচারণ করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে মোহাম্মদ হাকিম বলেন, ‘জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়, এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়— সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।’

স্ট্যাটাসে তিনি জানান, জাইমা রহমান শৈশবে স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার এক অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ ছিলেন।

কোচ হাকিম বলেন, ‘আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি— সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।’

কোচের মতে, জাইমার আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, তাই তিনি যদি চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়ে থাকেন তবে তাতে অবাক হওয়ার কিছু নেই।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনের ক্লাব চেলসিতে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের বিষয়ে রোববার (২২ মার্চ) রাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি জানান, জাইমার চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে তার দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বলেন, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন এবং সে সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।

আরবিএস
তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তিকে নিয়ে এলো IFAD Pillow Chips. আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া বাংলাদেশ সফরে এসে IFAD Pillow Chips...
কোনো বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ সাধারণ মানুষের মতো সারিতে দাঁড়িয়ে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ দুই ফুটবল ক্লাব লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে হায়ার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর