সফলভাবে শেষ হলো হোন্ডা ফুটসাল লিগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট হোন্ডা ফুটসাল লিগ- সিজন ২ (Honda Futsal League – Season 2) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে শনিবার (২৪ জানুয়ারি) এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই জমজমাট টুর্নামেন্টে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

Honda Futsal League কেবল একটি এককালীন আয়োজন নয়; বরং এটি বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর একটি চলমান ও সুদূরপ্রসারী উদ্যোগ। এর আগেও সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই আয়োজন অব্যাহত রেখে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্য রয়েছে।

এবারের আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সম্মানিত ডিলার সরদার হোন্ডা সেন্টার, নওগাঁ-এর দল ‘Sardar Kings Eleven’। উক্ত আয়োজনে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরা, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড -এর সংশ্লিষ্ট কর্মকর্তারা, ফুটবল অনুরাগী এবং হোন্ডা সমর্থকরা।

দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড বিশ্বাস করে, এমন ধারাবাহিক উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি গভীর আগ্রহ তৈরি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের লক্ষ্য শুধু একটি সফল টুর্নামেন্ট আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদে দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত রাখা এবং একটি সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা।’

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে মোটরসাইকেল ব্যবসাকে আরও শক্তিশালী করার পাশাপাশি, ক্রীড়া ও যুব উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরবিএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর