প্রণোদনা লোপাটের প্রতিবাদ করায় হামলা-মামলা-নোটিশ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৯:০৬ পিএম

ভাণ্ডারিয়া উপজেলায় প্রায় একশ’ মুরগির খামার আছে। কিন্তু পরিবেশ বিনষ্ট করার অভিযোগে নোটিশ হয়েছে একজনের বিরুদ্ধে। 

কারণ তিনি প্রণোদনার টাকা লোপাটের প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করলে হামলার শিকারও হতে হয়েছে অনেককে। এভাবেই প্রভাবশালীরা জব্দ করছেন প্রকৃত খামারীদের। 

পিরোজপুরের ভান্ডারিয়ার সজিব হাওলাদার ও আবদুল আলিম হাওলাদার তিন বছর আগে বাড়িতে একটি মুরগির খামার গড়ে তোলেন। 

বাবা-ছেলের খামার চলেছিলো ঠিক ঠাকই। কিন্তু করোনাকালে উপজেলায় প্রণোদনার টাকা এসেছে এমন খবর জেনে গেলেই বাধে বিপত্তি।

সজিবের পরিবারের অভিযোগ, করোনার প্রণোদনার তালিকায় তাদের নাম ছিল না। কিন্তু একটি মুরগিও নেই, এমন সব ব্যক্তি টাকা পাওয়ায় তারা কর্মকর্তাদের কাছে গিয়ে প্রতিবাদ করলে, প্রতিকারের পরিবর্তে হামলার শিকার হতে হয়।

তবে, লিয়নের পরিবারের দাবি তারা কোনো ধরনের হামলা চালায়নি। উল্টো তাদের উপর হামলা চালানো হয়েছে। 

এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। সজিবের পরিবার হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। 

আর, স্থানীয় মাঠ পর্যায়ের কর্মকর্তা লিয়নের পরিবার ৭০ বছরের এক বৃদ্ধার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সজিবের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় এলাকা ছেড়ে, সজিব এখন ঢাকায় উবারে গাড়ি চালায়। 

উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার জানান, এ বিষয়ে তদন্ত হয়েছে, লিয়নের বেতন সাময়িক বন্ধ করা হয়েছে। বাকি সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হাতে।

এদিকে, এলাকায় একই রকম শ’খানেক মুরগির খামার থাকলেও শুধু সজিবের খামার বন্ধে দুই দফা নোটিশ দিয়েছে বরিশালের পরিবেশ অধিদপ্তর। যা এই অঞ্চলে বিরল। বরিশাল অফিসের কর্মকর্তা জানান, অভিযোগ পেলেই তারা শুধু এমন নোটিশ দেন।

এই প্রতিবেদনের প্রথম পর্ব: গরু-মুরগির খামার নেই, তবু মিলেছে করোনার প্রণোদনা


একাত্তর/এআর

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর