প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা 

আপডেট : ২২ জুন ২০২৫, ০২:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএএ) ফ্লোরে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। এতে মরহুমের অকাল প্রয়াণে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এবং মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এমএএ- ডিইউ) যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক, সহ-সভাপতি ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খানসহ মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বন্ধু-পরিজন ও অসংখ্য শুভানুধ্যায়ী। 

মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসানের সঞ্চালনায় শোকসভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, সামাজিক কর্মকাণ্ড, বিভাগের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান, দেশের শিল্পোন্নয়ন এবং ব্যবসা প্রসারে বহির্বিশ্বের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং নানাবিধ কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, আব্দুল্লাহ হিল রাকিবের শূন্যতা সহজে পূরণ হবার নয়। দেশ একজন ভিশনারি এবং চৌকস নেতাকে হারালো। সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল্লাহ হিল রাকিব ছিলেন ঢাবির মার্কেটিং বিভাগের এম.কম. ২০ তম ব্যাচ, ১৯৯১–৯২ সেশনের সাবেক ছাত্র এবং মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবি (এমএএ-ডিইউ)-এর নির্বাহী কমিটির সহ-সভাপতি, টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক। তিনি গত ৯ জুন কানাডার অন্টারিও এলাকায় লেকে নৌকা ডুবে মারা যান।

আরবিএস
প্রয়াত আওয়ামী লীগ নেতা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মরহুম মো. আসলামুল হক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় মিরপুরের মাজার রোডের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর