১৪২০ ক্যান্সার রোগীকে সেবা দিয়েছে দিগন্ত মেমোরিয়াল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গত বছর ১৪২০ জন ক্যান্সার রোগীকে দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবা দিয়েছে। এই সেবার মধ্যে রোগীদের হাসপাতাল ভর্তির ব্যবস্থা, প্রতিদিন অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাতায়াত, কাউন্সেলিং এবং নিয়মিত ফলো-আপসহ নানা সুবিধা রয়েছে।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নওফেল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে ২০০৩ সালের ২১ মার্চ। ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব হিসেবে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর কর্মসূচী নিয়েই এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি ক্যান্সার হোম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি হাসপাতালে থাকার মতো করে ক্যান্সার রোগীদের থাকা, চিকিৎসার জন্য প্রতিদিন নিজস্ব এ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়মিত যাতায়াত, কাউন্সিলিং, নিয়মিত নার্স ও চিকিৎসকের মাধ্যমে ফলোআপ, দুই বেলা পুষ্টিকর নাশতা, তিন বেলা নিয়ম মাফিক খাবারের ব্যবস্থা করে থাকে।

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে অধ্যাপক নওফেল বলেন, ২০০৩ সালে চিকিৎসক দম্পতির ক্যান্সার আক্রান্ত ছেলের চিকিৎসা তহবিলের অব্যবহৃত অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয় দিগন্ত মেমোরিয়াল। এছাড়া সদস্যদের চাঁদা, অনুদান এবং যাকাত থেকেও প্রতিষ্ঠানটি অর্থ সংগ্রহ করে।

প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদিত এবং এনবিআর থেকে রিবেট পাওয়া একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সায়েবা আক্তার। তিনি ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এবং কাউন্সেলিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, কিছু কিছু ক্যান্সার প্রতিরোধযোগ্য, এবং এর মধ্যে এইচপিভি ভ্যাকসিন অন্যতম। তিনি আরও বলেন, ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, ফলে শুধু রোগী নয়, তাদের পরিবারও আর্থিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই ক্যান্সার প্রতিরোধ এবং স্ক্রিনিংয়ে আরও গুরুত্ব দেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে বেশ কিছু বিষয়ের ওপর বক্তারা বিশেষভাবে গুরুত্ব দেন। সেগুলো হলো-

  • ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচী হাতে নেয়া।
  • ক্যান্সার রোগীদের মানবিক মূল্যবোধ থেকে মূল্যায়ন করা।
  • ক্যান্সার চিকিৎসাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করা।
  • ক্যান্সার রোগীদের জন্য প্রতিষ্ঠান সমূহে বিশেষ সুবিধার ব্যবস্থা করা।
  • যাতায়াত যেমন, বাসভাড়া, ট্রেন ভাড়া, বিমান ভাড়া ইত্যাদিতে ৭৫% ছাড় দিয়ে ২৫% ভাড়া নির্ধারণ করা।
  • দ্রুততম সময়ের মধ্যে বিভাগীয় ক্যান্সার হাসপাতালসমূহ বাস্তবায়ন করা।
  • জাতীয় ক্যান্সার হাসপাতালসহ সমুদয় ক্যান্সার চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠানের জনবল, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা।
  • ক্যান্সার নির্ণায়ক কেমিক্যাল রি-এজেন্টস্ ও রেডিওথেরাপী মেশিন, ঔষধ ইত্যাদির উপর সরকারী শুল্ক প্রত্যাহার করা।
  • ক্যান্সার চিকিৎসাকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে আসা।
  • ক্যান্সার রোগী নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়া।
একাত্তর/আরএ
মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক অর্জন করেছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ...
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫ শুরু হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে প্রাণী কল্যাণের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করলো ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর