পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে একটি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। 

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ, ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের একটি মেডিক্যা. টিম রোগীদের চিকিৎসা প্রদান এবং ছানি রোগীদের বাছাই করে। 

বাছাই কারা রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে, যার মধ্যে অপারেশনের পর কালো চশমা ও এক মাসের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। 

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, যুবদলের পাইকগাছা আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, ছাত্রদল সভাপতি সরজিৎ ঘোষ দেবেন, বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, মাসুদুজ্জামান বাবু, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, তানভীর আলম, মহিলা দলের নেত্রী চুমকি, মীর শাফায়েত হোসেন, শাহ আলম, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম, আকারাম জোয়ারদার, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাহারুল ইসলাম গাজী, সুমন কাজী, শেখ আবদুল গফুর, জাহাঙ্গীর গাজী, শেখ বিল্লাল, গাজী জাহিদ, খান মাসুম, সাব্বির আহমেদ, মোস্তফা মোড়ল, কবির গাজী প্রমুখ। এছাড়া কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, মানবাধিকার সংগঠক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজ, শফিউল ইসলাম হাজারা, অলিউল ইসলাম শেখ, জহিরুল হাসান শাকিল, জাহিদ আলম, বিশিষ্ট চিকিৎসক ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, ডা. হাবিবুল্লাহ, ডা. অয়ন, ডা. আশিক, ডা. ফুয়াদ প্রমুখ। 

ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলাসহ আশপাশের এলাকার গরিব, দুঃস্থ ও সর্বস্তরের মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞের পরামর্শ, চশমা, ওষুধ এবং ছানি অপারেশনের সুবিধা গ্রহণ করেন। ছানি রোগী শনাক্তকরণের জন্য চোখের প্রেশার, রক্তচাপ, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়। এর মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, যারা বিনামূল্যে অপারেশন ও আইওএল (IOL) লেন্স স্থাপনের সুবিধা পাবেন।

আনোয়ার আলদীন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। অনেক মানুষ অর্থাভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। আমাদের এই উদ্যোগ সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। এই ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়েছি এবং অপারেশনের সুযোগ পেয়েছি। এমন উদ্যোগ গরিবদের জন্য আশীর্বাদ। তিনি এই কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে এলাকায় দাতব্য, কল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি জামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, ক্লিনিক, রাস্তাঘাট ও ড্রেনেজ নির্মাণে অবদান রেখেছেন। এছাড়া, ৩০ বছর ধরে দখলদারদের হাতে থাকা ১০ কিলোমিটার দীর্ঘ নাছিরপুর খাল দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করেছেন। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, কোরবানির সময় দুঃস্থদের মাঝে মাংস বিতরণ, ঈদে খাবার সরবরাহসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি অংশ নিয়ে আসছেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষে খুলনার সিএসএস এভা সেন্টারে অনুষ্ঠিত হলো ‘ম্যানগ্রোভ হ্যাকাথন: জলবায়ু কর্মের জন্য প্রকৃতিভিত্তিক উদ্ভাবন।
খুলনা ও বরিশাল মহানগরীতে ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান জানিয়েছেন, কিছু এলাকায় ইভিএমে ধীর গতির কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে। তবে ওই মেশিনগুলো সরিয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান...
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবীব খান।সোমবার সকাল ১০টার পর তিনি সাংবাদিকদের জানান, ভোটার বা...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর