খুলনায় জলবায়ুর প্রভাব মোকাবিলায় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষে খুলনার সিএসএস এভা সেন্টারে অনুষ্ঠিত হলো ‘ম্যানগ্রোভ হ্যাকাথন: জলবায়ু কর্মের জন্য প্রকৃতিভিত্তিক উদ্ভাবন।

যৌথভাবে এর আয়োজন করে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্রাইটার্স। সহযোগী হিসেবে ছিলো ওএবি ফাউন্ডেশন, শরুব ইয়ুথ টিম, রিনিউ আর্থ, ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিস। 

ব্রিটিশ সরকারের সহায়তায় ও কোয়ার এর ব্যবস্থাপনায় পরিচালিত নবপল্লব প্রকল্পের আওতায় এই উপকূলীয় হ্যাকাথনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রওফা খানম, সহকারী পরিচালক, C3ER, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মি. মৃত্যুঞ্জয় দাস, ডেপুটি চিফ অব পার্টি, নবপল্লব ও ডেপুটি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশ, ইশতিয়াক ইবনে রউফ, সিনিয়র গবেষণা সহযোগী, C3ER, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, শারমিন নাহার নিপা, কোঅর্ডিনেটর (রিসার্চ), C3ER, ব্রাক বিশ্ববিদ্যালয় , সেলিনা শেলী খান, চিফ অব পার্টি, নবপল্লব, কেয়ার বাংলাদেশ।

সভাপতিত্ব করেন ড. আইনুন নিশাত, অধ্যাপক এমেরিটাস ও উপদেষ্টা, C3ER, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

হ্যাকাথনে নির্বাচিত ১০টি টিম থেকে ৩০ জন প্রতিযোগী তাদের প্রকৃতিভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। বিচারকদের পর্যালোচনার পর সেরা প্রকল্পগুলো নির্বাচন করা হয় এবং বিজয়ীদের মাঝে ১৫ হাজার টাকার প্রাইজমানি বিতরণ করা হয়। 

বিজয়ী দলগুলো হলো- থার্স্ট রিলিফ, বায়ো-সল, সিডিও এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা।

এই আয়োজনের মাধ্যমে প্রকৃতিভিত্তিক সমাধান ও তরুণদের জলবায়ু নেতৃত্বে অংশগ্রহণের গুরুত্ব নতুনভাবে আলোচিত হয়েছে। আয়োজকরা ভবিষ্যতেও জলবায়ু অভিযোজনের টেকসই সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে একটি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
জলবায়ু সঙ্কটের প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বকে আরও কার্যকর করার জন্য এ কর্মশালায় অ্যাডভোকেসি কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা ও নীতি প্রভাব বিস্তার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
খুলনা ও বরিশাল মহানগরীতে ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান জানিয়েছেন, কিছু এলাকায় ইভিএমে ধীর গতির কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে। তবে ওই মেশিনগুলো সরিয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর