‘কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না’

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম

গণমাধ্যমে শুধু কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। প্রজেক্ট মেকানিজম, গণমাধ্যম কর্মী, প্রোগ্রাম অফিসার, ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেসরকারি সংস্থা সমষ্টির আয়োজনে ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায় 'গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা বিষয়ক মিডিয়া ফেলোশিপ' ফেলোদের ওরিয়েন্টেশন শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। 

কর্মশালায় ফেলোদের উপস্থাপনা এবং প্রস্তাবনা বিষয়ক পরামর্শ দেন সাংবাদিক শাহনাজ মুন্নী। আর অংশগ্রহণকারীদের প্রতিবেদনগুলোর পরিকল্পনা বিষয়ক পরামর্শ দেন একাত্তর টেলিভিশনের চিফ রিপোর্টার শাহনাজ শারমীন। ফিল্ড ওয়ার্ক সম্পর্কে ধারণা দেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। এছাড়াও কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সমষ্টির জাহিদুল হক খান।

কর্মশালায় মীর মাসরুরুজ্জামান বলেন, ঢাকা ট্রিবিউনে দুজন প্রতিবন্ধী ব্যক্তি কাজ করছেন। আমরা তাদের সাফল্যের কথা গণমাধ্যমে তুলে ধরতে চাই। আমরা যত সহজে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় নিয়ে আসা, অন্তর্ভুক্তির কথা বলি, তত সহজে বিষয়টির অগ্রগতি হয় না। কারণ আমরা যখন ব্যক্তিগতভাবে এর মুখোমুখি হই, তখন একই জায়গায় অবস্থান করি। নিজের পরিবর্তন আনার ক্ষেত্রে জড়তা, আড়ষ্টতা, মানসিকতার দ্বিধাবোধ কাজ করে। এই পরিবর্তন সময় সাপেক্ষ। এজন্য এই বিষয় নিয়ে অনেক বেশি কথাবার্তা বলা, দৃশ্যমান করা জরুরি বলে মনে করেন তিনি। 

তিনি আরও বলেন, কাজের অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের জন্য এই ফেলোশিপের আয়োজন। এর মাধ্যমে গুণগত পরিবর্তন করে লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবো। সত্যিকার অর্থে প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা, সক্ষমতা তুলে ধরার প্রয়াস চালানো হবে। ব্যক্তির প্রতিবন্ধিতা নয়, ব্যক্তিকে মানুষ হিসেবে মর্যাদার জায়গায় দেখতে হবে। তবে এটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ বলেও মনে করেন তিনি।

রেজাউল হকের মতে, কিছু কিছু সক্রিয় উপাদান প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে যেতে সহায়ক ভূমিকা পালন করেছে। এই উপাদানগুলোকে প্রতিবেদনে তুলে ধরাই হবে মূল লক্ষ্য। 

কর্মশালায় গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক ব্যবহারিক নির্দেশিকার ভিডিও প্রদর্শন করা হয়। মিডিয়ার বিষয়বস্তু এবং কার্যক্রমে প্রবেশগম্যতা অধ্যায়ে বলা হয়, শুধু মানসম্পন্ন বিষয়বস্তু তৈরিই যথেষ্ট নয়, গণমাধ্যমের বিষয়বস্তুতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করাও জরুরি। এর মাধ্যমে গণমাধ্যম প্রকৃত অর্থে বৈষম্যহীন, ন্যায্য ও নিরপেক্ষ হতে পারবে।

আরও বলা হয়, একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজে প্রতিটি নাগরিকের নীতি-নির্ধারণে অবদান রাখা এবং সিদ্ধান্ত গ্রহণে সমান ভিত্তিতে অংশগ্রহণ করার সুযোগ থাকা দরকার । তাই শারীরিকসহ যেকোনো সীমাবদ্ধতার কারণে কোনো জনগোষ্ঠীর যাতে গণমাধ্যমে প্রবেশগম্যতা বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া জরুরি।

আরবিএস
গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
নারী অধিকার প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুদের অধিকার এবং মূলধারার নারী আন্দোলনে তাদের পূর্ণ অন্তর্ভুক্তির ওপর জোর দিয়েছেন উন্নয়নকর্মীরা। বক্তারা বলেছেন,...
পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন।
গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপন আরও অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকারভিত্তিক এবং মানববৈচিত্র্যের অংশ হিসেবে করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও উন্নয়নকর্মীরা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর