অ্যান্টার্কটিকা অভিযানে ইউটিউবার সালাহউদ্দিন সুমন ও নিলয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় সফলভাবে পা রেখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালাহউদ্দিন সুমন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ভ্রমণপ্রেমী নিলয় কুমার বিশ্বাস। এই অভিযাত্রা বাংলাদেশের ভ্রমণ কনটেন্ট জগতে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সুমন ও নিলয় তাদের যাত্রা শুরু করেন আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে, যা পৃথিবীর দক্ষিণতম শহর হিসেবে পরিচিত। সেখান থেকে তারা ডাচ প্রতিষ্ঠান ওশানওয়াইড এক্সপেডিশনস পরিচালিত একটি বিশেষ অভিযানে অংশগ্রহণ করে দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছান অ্যান্টার্কটিকায়।

অ্যান্টার্কটিক উপদ্বীপ ও মূল ভূখণ্ডের অপরূপ সৌন্দর্য

অ্যান্টার্কটিকায় পৌঁছে তারা ঘুরে দেখেছেন অ্যান্টার্কটিক উপদ্বীপের বিভিন্ন দ্বীপ এবং মহাদেশের মূল ভূখণ্ডের কিছু অংশ। বিশাল হিমবাহ, বরফে ঢাকা পর্বতমালা, অনন্ত সাদা প্রান্তর ও নিস্তব্ধ বরফরাজি তাদের মুগ্ধ করেছে। এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য যেন পৃথিবীর শেষ প্রান্তের এক বিস্ময়কর রাজ্য।

ফকল্যান্ড ও সাউথ জর্জিয়া দ্বীপপুঞ্জ সফর

অ্যান্টার্কটিকায় পৌঁছানোর আগে তাদের অভিযাত্রার অংশ হিসেবে তারা সফর করেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং সাউথ জর্জিয়া দ্বীপে। এটি ব্রিটিশ অধিভুক্ত একটি দূরবর্তী অঞ্চল, যা আর্জেন্টিনার নিকটবর্তী।

এই অঞ্চলগুলোতে তারা দেখেছেন বিশাল পেঙ্গুইন কলোনি, সিল, নানা প্রজাতির সামুদ্রিক পাখি এবং এমন কিছু উদ্ভিদ ও প্রাণীজগৎ, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।

স্পন্সরদের সহযোগিতা

এই ব্যয়বহুল ও দুর্লভ অভিযাত্রায় সহযোগিতায় রয়েছে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান।

টার্কিশ এয়ারলাইনস টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে, কারণ সুমন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রোমোটর হিসেবে কাজ করছেন। এছাড়া বাংলাদেশের অন্যতম শীর্ষ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেট এই অভিযানের প্রধান স্পন্সর হিসেবে পাশে রয়েছে।

বাংলাভাষায় অ্যান্টার্কটিকা তুলে ধরবেন সুমন

সুমন তার পুরো অভিযাত্রা ধারণ করে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। বাংলাভাষায় অ্যান্টার্কটিকার অভিজ্ঞতা তুলে ধরার ক্ষেত্রে এটি বাংলাদেশের দর্শকদের জন্য এক নতুন সুযোগ।

অ্যান্টার্কটিকায় পা রাখার অনুভূতি জানিয়ে সুমন বলেন, অ্যান্টার্কটিকা ভ্রমণ সবসময়ই আমার স্বপ্ন ছিল। পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশকে নিজের ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতে পারছি—এটা আমার জন্য অনেক বড় আনন্দ। বাংলাদেশ থেকে আগে কেউ এভাবে বাংলায় এটি দেখায়নি।

নিলয় কুমার বিশ্বাসও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই অভিযানের অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। পৃথিবীর যে কোনো ভ্রমণপিপাসুর জন্য অ্যান্টার্কটিকা চূড়ান্ত গন্তব্য। ২৭ বছর বয়সে এমন অভিজ্ঞতা অর্জন করা আমার জন্য জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল অভিযান

অ্যান্টার্কটিকা ভ্রমণ বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও কঠিন অভিযান হিসেবে পরিচিত। তবে এই সফল যাত্রার মাধ্যমে সালাহউদ্দিন সুমন ও নিলয় কুমার বিশ্বাস বাংলাদেশের ভ্রমণ কনটেন্ট জগতে নতুন দিগন্ত উন্মোচন করলেন এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।

আরবিএস
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে আয়োজিত হলো শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা।
গণমাধ্যমে শুধু কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। প্রজেক্ট মেকানিজম, গণমাধ্যম কর্মী,...
বাংলাদেশের ক্লাব বিএমটিসির দুই অভিযাত্রী এম এ মুহিত এবং কাজী বিপ্লব হিমালয়ের ২০ হাজার ৩০০ ফুট উঁচু দুর্গম চূড়া ‘ফার্চামো’তে সফলভাবে আরোহণ করেছেন।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর