সেনাবাহিনী হকিতে চ্যাম্পিয়ন তেত্রিশ পদাতিক ডিভিশন

আপডেট : ০৮ মে ২০২৫, ১১:১৩ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। খেলায় তেত্রিশ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে নবম পদাতিক ডিভিশন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সাভার সেনানিবাসের হকি গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান।

প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল ইয়াসিন আরাফাত নবম পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সৈনিক মো. হাবিব হোসেন নবম পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন। 

অনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদরা উপস্থিত ছিলেন। 

গত ৩ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। 

আরবিএস
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান...
জীবনযুদ্ধে হার না মানা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদবীতে উন্নীত করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে তাকে এই পদবীতে উন্নীত করেন।শনিবার (৪ জুন)...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর