নোয়াখালী জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। এ বিষয়ে ১৭ অক্টোবর আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তবে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হবে।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর বলেন, গত ১৮ সেপ্টেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ঋণ খেলাপির অভিযোগে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। 

পরে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। 

তিনি জানান, এরপর এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিল আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করি। ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন: ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

জানা গেছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন। বুধবার সেই আবেদনের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আগামী ১৮ অক্টোবর পর্যন্ত শুধু মাত্র নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সদস্য পদে নির্বাচন চলবে। আগামী ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।   


একাত্তর/এসি

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরনো কমিটি বিলুপ্তি করে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানকে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রের দাবি, চলতি...
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর