শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন (ডিডিআই) এক্সপো ২০২৬’ এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার। নিশ্চিত উপহার হিসেবে থাকছে জুসার থেকে শুরু করে হেডফোন, ইয়ারবাড, হুডি, মগ, ফ্লাস্ক, ও ব্র্যান্ডেড টিশার্ট। এছাড়া র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন শাওমি ফ্যানরা জিতে নিতে পারেন শাওমির রেডমি নোট ১৫ স্মার্টফোনটি। 

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে ডিডিআই প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

মেলাতে দেশের সব তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো অংশ নিয়েছে। দেশের এক নাম্বার স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তার অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন, প্যাড ছাড়াও স্মার্ট ওয়াচ, টিভি বক্স, পাওয়ারব্যাংক, স্পিকার, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে ভেন্যুর কার্নিভাল হলে।

মেলা থেকে শাওমির যেকোন স্মার্টফোন, প্যাড এবং বিভিন্ন এআইওটি পণ্য কিনে গ্রাহকরা ৫০% পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি নিশ্চিত ১০ হাজার টাকা মূল্যমানের উপহার পাচ্ছেন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ অংশ নিতে পেরে এবং সরাসরি শাওমি ফ্যানদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের স্টলে দর্শনার্থীরা একই জায়গা থেকেই শাওমির স্মার্টফোন, প্যাড ও এআইওটি পণ্যসহ সম্পূর্ণ শাওমি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি শাওমির সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবন ঘুরে দেখার সুযোগের সঙ্গে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহারসহ পছন্দের শাওমি ডিভাইস কিনতে পারবেন।

শাওমির স্টলটিতে উচ্চ কার্যক্ষমতার শাওমি এয়ার পিউরিফায়ার যুক্ত করা হয়েছে, যা দূষিত বাতাসকে সর্বোচ্চ ৯৯.৯৭ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করতে সক্ষম। ফলে স্টল পরিদর্শনকারীরা পাচ্ছেন নির্মল ও বিশুদ্ধ বাতাস। চারদিনব্যাপী এ এক্সপোটি আজ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরবিএস
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
রমজান মাস শুরুর আগে বেশকিছু ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে। তবে প্রতি সপ্তাহে সুপারশপ স্বপ্ন বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে ক্রেতাদের কেনার সুবিধা দিচ্ছে।...
দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। গত সপ্তাহের পর আবারও পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর