হঠাৎ ‘খালি পায়ে’ সালমান-দিশা, তুঙ্গে কৌতূহল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’-এ উপস্থিত হয়ে নতুন এক রহস্যের জন্ম দিয়েছেন আলোচিত দম্পতি সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। জমকালো এই আয়োজনে সবাইকে অবাক করে দিয়ে এই জুটিকে দেখা গেছে পুরোপুরি খালি পায়ে।

রাজধানীর একটি ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে যখন অন্য তারকারা নিজেদের সাজপোশাক আর চাকচিক্য নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সালমান ও দিশার এমন ‘সাদামাটা’ কিন্তু অস্বাভাবিক উপস্থিতি কৌতূহলের ঝড় তুলেছে। 

অনুষ্ঠানস্থল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন একটিই প্রশ্ন, “হঠাৎ খালি পা কেন?”

সালমান মুক্তাদির ও দিশা ইসলামের এই ব্যতিক্রমী উপস্থিতির ছবি ও ভিডিও মুহূর্তেই ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। অনেকে মনে করছেন এটি নিছকই কোনো নতুন স্টাইল বা ফ্যাশন স্টেটমেন্ট। আবার অনেকের ধারণা, এর পেছনে কোনো বিশেষ বার্তা বা সামাজিক সংকেত থাকতে পারে।

তবে এই রহস্য নিয়ে খোদ সালমান বা দিশা কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। তাঁদের এই নীরবতা রহস্যের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ভক্তদের মনে প্রশ্ন—এটি কি কোনো নতুন প্রজেক্টের ইঙ্গিত, নাকি ভালোবাসা দিবসে বিশেষ কোনো বার্তার প্রতিফলন?

রহস্যের জট খুলতে এখন কেবল সময়ের অপেক্ষা। সালমান-দিশা জুটির এই ‘খালি পা’ রহস্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, তা জানতে মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর