‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ চ্যাম্পিয়ন ড্যাফোডিল

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

তিন দিনের উত্তেজনা, তীব্র লড়াই আর হাজারো তরুণের উচ্ছ্বাসের অবসান ঘটলো। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার (৩০ জুন) রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও জমকালো সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৮ জুন থেকে শুরু হয়েছিল নকআউট পর্বের এই টুর্নামেন্ট। ঢাকার ৩২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আসরে অংশ নেয়। ভিন্ন ক্যাম্পাস আর ভিন্ন জার্সি হলেও টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের মাঝে খেলার প্রতি ভালোবাসা ও দারুণ স্পোর্টসম্যানশিপ লক্ষ্য করা গেছে। ১৬টি ম্যাচের এই আয়োজন সফল করতে এবং ম্যাচগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফাইনাল ম্যাচটি জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

ফাইনালে চ্যাম্পিয়ন দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পাঁচ লাখ টাকার চেক। অন্যদিকে রানার্সআপ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পেয়েছে দুই লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের হাতে বিশেষ স্বীকৃতি তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মামুন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিমসহ বাফুফের পদস্থ কর্মকর্তারা।

ফাইনাল ম্যাচের আগে ইনডোর স্টেডিয়ামে ছিলো উৎসবের আমেজ। আলোক প্রদর্শনী, ফ্ল্যাশ মব আর লাইভ সংগীতের মধ্য দিয়ে পুরো স্টেডিয়াম এক প্রাণবন্ত রূপ নেয়। ক্যাম্পাস ট্যুর, জার্সি উন্মোচন আর ট্রফি ট্যুর দিয়ে শুরু হওয়া এই যাত্রার সফল সমাপ্তি ঘটল ট্রফি উদযাপনের মধ্য দিয়ে। ৩২টি বিশ্ববিদ্যালয়, শত শত খেলোয়াড় আর হাজারো সমর্থককে একই ছাদের নিচে এনে আমা কফির এই আয়োজন প্রমাণ করলো—সুযোগ পেলে তরুণরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।

একাত্তর/এসি
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৬৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। 
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্বকাপের শেষ বত্রিমেল হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ইউরোপসেরা স্পেন এবং অদম্য অস্ট্রিয়া। তবে মাঠের লড়াই শুরুর আগেই স্প্যানিশ মাঝমাঠের জাদুকর পেদ্রি অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিকের...
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর