সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম

সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে খসড়া ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬’-এর ওপর পর্যালোচনা শেষে এক পরামর্শ সভায় এই দাবি জানানো হয়।

টিআইবি কার্যালয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এবং টিআইবি যৌথভাবে এই খসড়া আইনের পর্যালোচনা ও সুপারিশ বিষয়ক পরামর্শ সভার আয়োজন করে।

সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি ও নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া সুপারিশগুলো যদি মানা না হয়, তবে এটাই প্রমাণ হবে যে সরকার কোনো স্বাধীন মানবাধিকার কমিশন গঠন হোক—তা চায় না।

পরামর্শ সভায় উপস্থিত এইচআরএফবির অংশীজন ও বিশিষ্ট নাগরিকেরা মানবাধিকার কমিশনের ওপর থেকে সরকার ও আমলাতন্ত্রের প্রভাব কমানোর জোর পরামর্শ দেন। পুরো খসড়া আইনটির বর্তমান রূপ আমলাতন্ত্রের মধ্য থেকে এসেছে বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করার প্রবণতার সমালোচনা করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয়। আজকে যে প্রতিষ্ঠানকে অকার্যকর করা হচ্ছে, তার নেতিবাচক ফলাফলের ভুক্তভোগী কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় থাকা ব্যক্তিরাই হয়ে থাকেন। বাংলাদেশের ইতিহাসেই এর স্পষ্ট উদাহরণ রয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, যারা ক্ষমতায় থাকেন তারা কেন সাময়িক সুবিধার জন্য এই স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন, সেটি একটি বড়ো প্রশ্ন। এ ধরনের আত্মঘাতী কাজের উদাহরণ পৃথিবীতে খুব কম রয়েছে। এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার জনগণের প্রতি তো অবশ্যই, নিজেদের প্রতিও চরম অন্যায় করছে বলে তিনি মন্তব্য করেন।

একাত্তর/এসি
বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ২০২৮ সালে ‌‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজন করতে চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের যোগ্যতা ও বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
নির্বাচন কমিশন (ইসি) চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 
ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই সঙ্গে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যেরও...
দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কাজের গতি বাড়াতে বিদ্যমান অর্থবছরের সময়কালে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তন এনেছে সরকার। বহু বছর ধরে চলে আসা ১ জুলাই থেকে ৩০ জুন মেয়াদের অর্থবছরের পরিবর্তে এখন...
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর