ঈদযাত্রায় যানজটের প্রধান কারণ চাঁদাবাজি: যাত্রী কল্যাণ

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৬:৫৯ পিএম

ঈদে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাঁদাবাজির কারণে সড়কে যানজট সৃষ্টি হয় বলে দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। 

সেই সঙ্গে যাত্রী হয়রানী ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ২০ এপ্রিল একদিনের সরকারি ছুটি বাড়ানোর দাবিও জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

প্রতি বছরই ঈদ যাত্রায় বহুমুখী সঙ্কটে পড়েন যাত্রীরা। এই সঙ্কটের শুরু হয় যানবাহনের টিকেট পাওয়াকে কেন্দ্র করে। চাহিদা বাড়ার সুযোগে টিকেটের দাম বাড়িয়ে দেন পরিবহন ব্যবসায়ীরা। 

আছে টিকেট কালোবাজারির অভিযোগ। নানা বাধা পেরিয়ে বাহন পেয়েও মেলে না স্বস্তি। সড়কে তীব্র যানজটে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। সেখানেও আছে নানা পক্ষের চাঁদাবাজির অভিযোগ। 

image


রোরবার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এবার ঈদে সড়ক, নৌ আর রেল পথে প্রায় সোয়া মানুষ বাড়ি ফিরবে। 

নির্বাচন পূর্ববর্তী বছর হওয়ায় এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়ি যাবে উল্লেখ করে তিনি বলেন, এক জেলা থেকে অপর জেলায় আরও প্রায় পাঁচ কোটি মানুষ ঈদে বাড়ি যেতে পারে।

এতে ১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিবহনে বাড়তি প্রায় ৯০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।

তিনি বলেন, ১৬ এপ্রিল থেকে ঈদযাত্রা শুরু হলেও প্রধানত ১৮ এপ্রিল বেতন-বোনাস পাওয়ার পর ১৯ এপ্রিল থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে।

image


কিন্তু গণপরিবহনে সড়কপথে ৬ থেকে ১০ লাখ, নৌপথে ৮ থেকে ১০ লাখ, রেলপথে দেড় লাখ যাত্রী ওভারলোড হয়ে যাতায়াত করতে পারে। 

কিন্তু ২০ এপ্রিল অফিস খোলা থাকায় এই ৫০ লাখ যাত্রীর একটি বড় অংশ আটকে যাচ্ছে। এই কারণে ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে।

যাত্রাপথে বাড়তি নিরাপত্তা, সর্বোচ্চ সতর্কতা, প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি বলেছে, এসব নিশ্চিত না হলে পরিস্থিতি খারাপ হবে।

সংগঠনটির মহাসচিব বলেন, যাত্রী চাপের কারণে লাভের আশায় ফিটনেসবিহীন গাড়িও নামে দূরের যাত্রায়। মহাসড়কে নামে নসিমন, করিমনসহ নানা রকম অবৈধ বাহন।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় রাজধানীতে তীব্র যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে ঘরমুখো মানুষ। তাই রাজধানীর সব সড়ক ঝঞ্জালমুক্ত করার দাবিও জানান তিনি। 

সে সঙ্গে যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা ও ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুন: অপরাধকে ভুল বলে চালিয়ে দেয়া যায় না: কাদের

যাত্রী কল্যাণ সমিতি জানায়, মোটরসাইকেলে ঈদযাত্রার সুযোগ দিলে রাজধানীর পাঁচ থেকে ছয় লাখ বাইকার দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারে। এতে ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হলেও সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বহুলাংশে বেড়ে যাবে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে, ২০২২ সালে ঈদুল ফিতরের ছুটিতে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত ৮৪৪ জন আহত হয়েছে।


একাত্তর/এসি

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।  
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর