এখনো আক্রান্তের শীর্ষে আমেরিকা, ভারত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৩ পিএম

করোনা মহামারিতে এখনও আক্রান্তের শীর্ষেই রয়েছে আমেরিকা ও ভারত। এরপর তালিকার তৃতীয়স্থানে রয়েছে ব্রাজিল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫৫২ জন। এর মধ্যে শুধু আমেরিকাতেই বিভিন্ন সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন চার কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৯০৭ জন।

অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত মহামারিতে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯২ হাজার ৮১১ জনের। এর মধ্যে শুধু ভারতেই মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৪ হাজার ৫৬৩ জনের।

বিশ্বে মোট সুস্থ হয়েছে ২০ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৮১১ জন। এর মধ্যে ব্রাজিলে সুস্থ হয়েছেন দুই কোটি ১ লাখ ৮০ হাজার ১০৬ জন।

এছাড়া আমেরিকায় মোট ছয় লাখ ৯০ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের পর দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ২৪ লাখ ৩৪ হাজার ১৬৬ জন।

ভারতে বিভিন্ন সময়ে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৮৮৯ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ২৬ লাখ ২৪ হাজার ৭১৮ জন।

আরও পড়ুন: দেশে করোনা ছড়িয়েছে গেলো বছরের সাধারণ ছুটিতে

ব্রাজিলে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৭৪৪ জনের। করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ১১ লাখ দুই হাজার ৫৩৬ জন।

ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, ইরান, আর্জেন্টিনা ও কলম্বিয়া।


একাত্তর/আরএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর