আউটসোর্সিং প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি: পিমা অ্যাসোসিয়েটস

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:১৩ পিএম

আউটসোর্সিং কার্যক্রমের মাধ্যমে জনবল নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন, অনৈতিক সুবিধা গ্রহণ ও নিয়োগ বাণিজ্যের সব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য দাবি করে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ‘পিমা অ্যাসোসিয়েটস লিমিটেড’। সরকারি নীতিমালা, নির্দেশনা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে এক প্রতিবাদ লিপিতে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন দুলাল।

প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, অতি সম্প্রতি একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদে তার ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

পিমা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারি আউটসোর্সিং নীতিমালার আলোকেই তার প্রতিষ্ঠান জনবল সরবরাহের কাজ করে আসছে। এ সংক্রান্ত সব পূর্ববর্তী কাজের নথি, সরবরাহের তালিকা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের চিঠিপত্র এবং নীতিমালার কপি তাদের কাছে সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে।

তিনি দাবি করেন, কোনো নিরপেক্ষ অনুসন্ধান বা নথি যাচাই ছাড়াই তার বিরুদ্ধে এসব কাল্পনিক অভিযোগ তুলে ধরা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মো. দেলোয়ার হোসেন দুলাল বলেন, আউটসোর্সিং প্রক্রিয়ায় কোনো প্রকার ঘুষ, অবৈধ অর্থ লেনদেন বা অনৈতিক নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমি কিংবা আমার প্রতিষ্ঠান জড়িত নই। এ ধরনের কোনো অভিযোগের নির্দিষ্ট প্রমাণ থাকলে তা যথাযথভাবে যাচাই করার জন্য আহবান জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সংবাদটির সঠিক পর্যালোচনা, প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ এবং ভবিষ্যতে যেকোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে সংশ্লিষ্টদের বক্তব্য ও নথিপত্র যথাযথভাবে যাচাইয়ের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে এও জানানো হয় যে, একই সঙ্গে, ব্যবসায়িক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার প্রতিবাদে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি।

একাত্তর/এসি
শুধু আউটসোর্সিংয়ের কাজ করে দুই বছরে সাড়ে তিনশ’ মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন সহিদুল ইসলাম। শিবচরে বসে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড আর কানাডার প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। ওদিকে প্রায় ১০ হাজারের...
৭১ ও ২৪ -এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষের আগুন বিশ্ব ফুটবলে আরও তীব্র রূপ নিয়েছে। ফিফা বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোতে বেসরকারি বিনিয়োগ চালুর বিতর্কিত পরিকল্পনা ঘোষণা এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর