বিআইআইএন অ্যাওয়ার্ড পেলো গ্রামীণ হেলথটেকের ‘সুখী’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী এবং ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণ হেলথটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম ‘সুখী’ ‘ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (৩ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে সুখীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন গ্রামীণ হেলথটেকের শীর্ষ কর্মকর্তারা।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, অ্যাপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন।

বিআইআইএন-এর আয়োজক, বিচারক পর্ষদ ও পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রামীণ হেলথটেকের সিইও ডা. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, কে কোথায় থাকেন, তার ওপর স্বাস্থ্যসেবা পাওয়া নির্ভর করা উচিত নয়। এই স্বীকৃতি আমাদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতার। এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের আরও উৎসাহিত করবে।

‘সুখী’ যেভাবে স্বাস্থ্যসেবা দিচ্ছে

গ্রামীণ হেলথটেক জানায়, ‘সুখী’ মূলত প্রান্তিক ও ডিজিটাল সেবার বাইরে থাকা মানুষের জন্য একটি রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল হেলথকেয়ার মডেল। এটি একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, পরিচর্যাকারী, সুখী সেবা কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক ‘সুখী লিংক ওয়ার্কারদের’ যুক্ত করেছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ঘরে ওষুধ ও ডায়াগনস্টিক সেবা পৌঁছে দেওয়া, মা ও শিশুস্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনা সেবা প্রদান করা হয়। ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর)-এর মাধ্যমে রোগীদের স্বাস্থ্যতথ্যের ধারাবাহিক ফলোআপ নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া, এআই হেলথকেয়ার চ্যাটবটের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্যনির্দেশনা, প্রাথমিক উপসর্গ বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট সহায়তা দেওয়া হয়। চিকিৎসকদের নিখুঁত সিদ্ধান্তের জন্য রয়েছে ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস)। প্রত্যন্ত অঞ্চলে রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ ৬-ইন-১ মেডিকেল ডিভাইস, যা প্রতিটি পরিবারকে একটি সংযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তর করছে।

একাত্তর/এসি
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ওরাল স্যালাইন ক্যাটাগরিতে এসএমসি ওরস্যালাইন সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড, শাওমি, ২০ ডিসেম্বর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ১৭তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মোবাইল হ্যান্ডসেট, শাওমি,
ক্যাম্পেইন এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এ দু’টি অ্যাওয়ার্ড অর্জন করে এএমএল আবারো দক্ষিণ এশিয়ার বিজ্ঞাপনী বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৯ ক্যাটাগরিতে আগামী ২৫ অক্টোবর (শনিবার) এই...
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং দুই দেশের শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত...
কুয়েতে মৃত্যুবরণকারী আকামাবিহীন বাংলাদেশী কর্মীদের মরদেহ দেশে প্রেরণের নামে একটি স্বার্থান্বেষী মহলের সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ চাঁদা বা অর্থ সংগ্রহের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৯ জন ডেঙ্গু রোগী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর