প্রাণ-আরএফএলের আয়োজনে ঢাকায় এআই সৃজনশীলতা সম্মেলন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল কাজের সম্ভাবনা তুলে ধরা, নতুন নির্মাতাদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬’। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন নতুন প্রজন্মের এআই নির্মাতারা। ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করা এবং দেশের এআইভিত্তিক সৃজনশীল সম্প্রদায়কে শক্তিশালী করা।

পাঁচ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা

গত ১২ আগস্ট শুরু হওয়া প্রিজম এআই সৃজনশীল পুরস্কার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের কাছ থেকে চারটি বিভাগে কাজ আহ্বান করা হয়। বিভাগগুলো হলো এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই সংগীতচিত্র ও এআই ফ্যাশন।

এতে দেশের ২৭টির বেশি জেলা থেকে পাঁচ হাজারের বেশি সৃজনশীল কাজ জমা পড়ে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয় প্রিজম। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়। ডিজিটাল মাধ্যমে এ প্রচারণার আওতায় পৌঁছানো হয় দেড় কোটির বেশি মানুষের কাছে।

জমা পড়া কাজ থেকে বাছাই করে ৬০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তা বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসেন্টারে আয়োজন করা হয় দুই দিনব্যাপী এআই সৃজনশীল প্রশিক্ষণ শিবির। সেখানে অংশগ্রহণকারীরা ব্র্যান্ডিং, গল্প বলা, সৃজনশীল নির্দেশনা এবং এআই প্রযুক্তির কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান।

পরে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের দেওয়া হয় শিল্পভিত্তিক বাস্তবধর্মী সৃজনশীল কাজের নির্দেশনা। সেই অনুযায়ী তৈরি করা তাদের কাজ মূল্যায়ন করেন সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও বিভাগভিত্তিক বিচারকেরা।

সম্মেলনে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

সম্মেলনের আলোচনায় ছিল তিনটি মূল বক্তব্য ও দুটি প্যানেল আলোচনা। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম ও সৃজনশীল শিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা করেন বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

মূল বক্তব্য দেন সিবস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং এআই ও ডিজিটাল রূপান্তরবিষয়ক পরামর্শক মুনির হাসান।

হাসিব হাসান চৌধুরী চলচ্চিত্র নির্মাণের সুযোগ সবার কাছে পৌঁছে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা করেন। আয়মান সাদিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগতে এআইয়ের প্রভাব এবং নতুন প্রজন্মের প্রস্তুতির বিষয় তুলে ধরেন। মুনির হাসান প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের প্রভাব নিয়ে বক্তব্য দেন।

প্রথম প্যানেল আলোচনার বিষয় ছিল ‘এআই ও পরবর্তী শিল্পবিপ্লব: বাংলাদেশ কতটা প্রস্তুত?’ এতে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সঞ্চালনা করেন স্পাইকস্টোরি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা সাইমুম হোসাইন। আলোচনায় অংশ নেন কোডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত রিচার্ড, কর্নেল বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত প্রধান এআই কর্মকর্তা ও অ্যাক্সেন্টেক পিএলসির ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের প্রধান মুনাফ মজিব চৌধুরী, আলেফ গ্রুপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর মো. এহসানুল হক এবং বাংলালিংকের রাইজ ব্যবসায়িক বিভাগের প্রধান কে এম রায়হান।

দ্বিতীয় প্যানেল আলোচনার বিষয় ছিল ‘মানুষের সৃজনশীলতা বনাম এআইয়ের দক্ষতা: পরবর্তী সৃজনশীল বিপ্লবে নেতৃত্ব দেবে কে?’ এতে মানুষের সৃজনশীল চিন্তা ও এআইয়ের দ্রুত কাজ করার সক্ষমতা, ভবিষ্যতের সৃজনশীল পেশাজীবীদের ভূমিকা এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্রশিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা হয়। সঞ্চালনা করেন স্পাইকস্টোরি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা হোসাইন আল ফারাবি। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অমিতাভ রেজা চৌধুরী, অ্যাডকম লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও নির্বাহী সৃজনশীল পরিচালক পুলক অনীল, দ্য ডেইলি স্টারের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. তাজদিন হাসান এবং হাভাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংকর আহসান।

চার বিভাগে পুরস্কার বিতরণ

সম্মেলনের পর অনুষ্ঠিত হয় প্রিজম এআই সৃজনশীল পুরস্কার বিতরণী। এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই সংগীতচিত্র ও এআই ফ্যাশন, এই চার বিভাগে নির্বাচিত সেরা নির্মাতাদের পুরস্কৃত করার আয়োজন রাখা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী, দ্বিতীয় স্থান অধিকারী ও বিশেষ স্বীকৃতিপ্রাপ্তদের সম্মানিত করার পাশাপাশি সব বিভাগের কাজের মধ্য থেকে সেরা কাজকে দেওয়া হয় বিশেষ গ্র্যান্ড প্রি পুরস্কার।

আয়োজকদের ভাষ্য, এ পুরস্কারের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের স্বীকৃতি দেওয়া হচ্ছে।

আয়োজকেরা জানান, প্রিজম শুধু এক দিনের আয়োজন নয়। বাংলাদেশের এআইনির্ভর সৃজনশীল শিল্পের বিকাশে এটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, শিল্পভিত্তিক কাজের অভিজ্ঞতা, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় ও পুরস্কারের মাধ্যমে নতুন প্রজন্মের নির্মাতাদের দক্ষতা বাড়ানো এবং তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সৃজনশীল শিল্পের সংযোগ তৈরিই এর লক্ষ্য।

একাত্তর/কেআই
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় এবং বিতর্ক ক্লাবের উদ্যোগে ‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে শনিবার (১০ মে) পর্যন্ত।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো উত্তরণে গণমাধ্যমে আরও বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মত দিয়েছেন সাংবাদিকেরা।
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে...
আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। শিশুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় শিশুদের পছন্দের খেলার কথা জানতে চান তিনি। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর