পাসপোর্ট-এনআইডি পেতে শেখ হাসিনার সই জালের অভিযোগ

 রাশের খানের পোস্ট

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’।

তবে নয়াদিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই দাবি করেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠির স্বাক্ষরের কোনো মিল নেই। তাঁর মতে, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে লন্ডনভিত্তিক ওই আইনি প্রতিষ্ঠানটির মাধ্যমে চিঠিতে স্বাক্ষর জাল করা হয়েছে।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না এবং আজ অবধি কেউ তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও প্রকাশ করতে পারেননি। এই পরিস্থিতির উল্লেখ করে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দী’ অবস্থায় রয়েছেন।

রাশেদ খানের ভাষ্যমতে, শেখ হাসিনা যদি স্বাভাবিক অবস্থায় থাকতেন, তবে তিনি নিজে হাইকমিশনে উপস্থিত হয়েই এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত সরকার তাঁকে সেই সুযোগ দিতে পারে না।

পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উল্লেখ করেন, ভারতে গৃহবন্দী অবস্থায় থাকা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ হলো বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যাবর্তন। মূলত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ করছে বলে মন্তব্য করেন রাশেদ খান।

একাত্তর/এআরএস
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে সরকার আগে যা বলেছে, সেটিই তাদের অবস্থান।’
শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বিবিসির...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভারত কীভাবে ‘পুনর্বিচার’ বা ‘ডিনেবো...
পরবর্তী প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি...
সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় অবস্থিত তাঁর বাসভবনে এই হামলার...
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় আন্তর্জাতিক...
টানা কয়েক দিন বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছিল ‘আকভান’। ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে এলেও শুক্রবার ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর