কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকতার যুগোপযোগী পেশাগত উৎকর্ষের তাগিদ

আপডেট : ০৩ মে ২০২৫, ১০:১০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো উত্তরণে গণমাধ্যমে আরও বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মত দিয়েছেন সাংবাদিকেরা। শনিবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যম ও উন্নয়ন বিষয়ক সংগঠন সমষ্টির আলোচনায় তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাধা হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এ জন্য সাংবাদিকদের মধ্যে কারিগরি দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দেন গণমাধ্যম ও উন্নয়ন বিশেষজ্ঞরা।

রাজধানীতে সমষ্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকতার নৈতিক ও পেশাদারি উৎকর্ষের দিকে আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে আলোচকেরা বলেন, কম্পিউটার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা কারিগরি সহযোগিতা করতে পারে, কিন্তু সাংবাদিককেই তার বুদ্ধিমত্তা ও পেশাগত নৈপুণ্য দিয়ে মাঠ পর্যায়ের সাংবাদিকতা করতে হয়। তথ্য সংগ্রহ কিংবা উপস্থাপনের ক্ষেত্রে সাংবাদিকদের নিজস্ব বিশ্বাস বা ধ্যানধারণায় প্রভাবিত না হয়ে বস্তুনিষ্ঠটা ও সত্যনিষ্ঠতার ওপর জোর দেওয়ারও আহ্বান জানান তারা।

সাংবাদিকেরা বলেন, সত্য তুলে ধরতে গিয়ে কোনো সাংবাদিক বা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি ঝুঁকিতে পড়ে, তাহলে সিভিল সোসাইটির বিভিন্ন অংশের তাদের পাশে দাঁড়ানো উচিত। এ ক্ষেত্রে রাষ্ট্রের কাছেও ইতিবাচক ভূমিকার কথা জানান তারা।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল—নতুন বৈশ্বিক বাস্তবতায় সাহসী রিপোর্টিং: গণমাধ্যমের স্বাধীনতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।

একাত্তর/আরএ
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন।
গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপন আরও অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকারভিত্তিক এবং মানববৈচিত্র্যের অংশ হিসেবে করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও উন্নয়নকর্মীরা।
রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি বড় ধরনের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর