সাবেক এমপি দোলন, অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামি দোলনের ৭ দিন, মিজানুর রহমান এবং আরিফ মাহমুদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা।

ওই আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিন আসামি ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেকে  নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আসামি দোলনের ৭ দিন, মিজানুর রহমান এবং আরিফ মাহমুদের ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েক জনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এআসই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

একাত্তর/কেআই
ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের  ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বহু মানুষ বিগত সরকারের আমলের...
সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য এবং মামলার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। শিশুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় শিশুদের পছন্দের খেলার কথা জানতে চান তিনি। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন। 
রাত ১টার মধ্যে দেশের দশ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর