খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে কেউ শান্তিতে থাকতে পারবেন না: ফখরুল

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৬:৩৬ পিএম

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন দেখাবেন না। ৪০১ ধারায় পরিষ্কার করে বলা হয়েছে তিনি (খালেদা জিয়া) বিদেশে যেতে পারেন, কোনো বাধা নেই। বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য তাকে দরকার। বেগম জিয়াকে বিদেশে যেতে দেন নাহলে কেউ শান্তিতে থাকতে পারবেন না।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না কেন? তার একটি কারণ তিনি একমাত্র নেত্রী যিনি জন্ম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন নয় বছর গণতন্ত্রের জন্য পথে পথে ঘুরে বেড়িয়েছেন। যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।

এসময় শিক্ষার্থীদের বাস ভাড়া কমানোর দাবিকে সমর্থন জানিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির টাকার যোগান দিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।  

আরও পড়ুন: সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে খালেদার মেডিক্যাল বোর্ড

বিএনপি সচিবের অভিযোগ, দেশের শিক্ষা, স্বাস্থ্যখাত সব ধ্বংস করা হয়েছে। সরকার দুর্নীতি ছাড়া আর কিছুই করছে। বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে এসবের হিসেব দিতে হবে। দুর্নীতিবাজদের বিচার হবে।  

এর আগে গত বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি করে স্বেচ্ছাসেবক দল।


একাত্তর/আরবিএস

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর