‘খালেদা জিয়াকে মানবতার মা বলা বিএনপির নিষ্ঠুর রসিকতা’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪ পিএম

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে যে শক্ত ভিত্তি প্রয়োজন সেটাকে বাঙালির সংস্কৃতি মাথায় রেখে তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। 

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভবিষ্যতের বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা শীর্ষক গোল টেবিল আলোচনা শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

এসময় হানিফ বলেন, বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ এবং সেরা ভাষণ।  '৭৫ এর পরে পাকিস্তানের ভাবধারায় ইতিহাস বিকৃতি করেছে স্বাধীনতাবিরোধীরা। 

তিনি আরও বলেন, সরাসরি যুদ্ধ করেননি জিয়া, তবে '৭৫ এর পর প্রমাণ হয়েছে জিয়া পাকিস্তানিদের এজেন্ট ছিলেন। তিনি কখনোই স্বাধীন বাংলাদেশের পক্ষে ছিলেন না।

জিয়ার সব কর্মকাণ্ডই ছিলো স্বাধীনতা বিপক্ষে, এমন মন্তব্য করে হানিফ বলেন, জিয়ার ঘৃণ্য ইতিহাস তরুণদেরকে জানাতে হবে। বিভিন্ন বাহিনীর ১২শ' সদস্যকে জিয়া হত্যা করেছিলো, আগামীর প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়লো ৩৩টি ঘর

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র নয়, দেশে বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। 

খালেদা জিয়া প্রসঙ্গে হানিফ বলেন, ২৬ হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যাকারী খালেদা জিয়াকে মানবতার মা বলাটা বিএনপির নিষ্ঠুর রসিকতা। '৭১-এ একবার যেমন দেশ ছেড়ে পালাতে হয়েছিলো, তেমনি ২০০১ সালেও সংখ্যালঘুদের দেশছাড়া করেছে খালেদা, তার চিকিৎসার দাবিতে বিএনপি এখন মায়াকান্না করছে। 

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২১ আগস্টের হামলা করেছিলো বিএনপি সরকার। আইভি রহমানকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার সুযোগ দেয়নি খালেদা জিয়া, হাসিনা ব্যাগে করে বোমা নিয়ে হামলা করেছে বলে সেসময় পার্লামেন্টে বসে নিষ্ঠুর রসিকতা করেছিলো খালেদা জিয়া। 


একাত্তর/এসজে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর