চট্টগ্রামে বস্তিতে আগুন, পুড়লো ৩৩টি ঘর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৭ পিএম

চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ৩৩ টি ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (১১ ডিসেম্বর) ভোরে নগরীর ডিটি রোডের এস আর বি কলোনীতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

আগুনে বস্তির ৩৩ টি কক্ষ পুড়ে গেলেও অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ওই বস্তিতে কয়েকটি সারিতে এক কক্ষ বিশিষ্ট ঘরে নিম্ন আয়ের বিভিন্ন লোকজন বসবাস করতেন। 

আরও পড়ুন: বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, ভোর ৪ টার দিকে  ডিটি রোডের এসআরবি কলোনীতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্টায় ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 


একাত্তর/আরবিএস  

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। 
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমা পুরী এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারতলা আবাসিক ভবন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ে এক শিশুর বীভৎস ও বেদনাদায়ক মৃত্যু হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং 'ভোট চুরি'র গুরুতর অভিযোগে রাজধানী দিল্লিতে চরম নাটকীয়তা ও টানটান উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে! ক্রমাগত দ্বিতীয় দিনের মতো বিরোধী...
ভারতের ভোটার তালিকা সংশোধন ঘিরে কারচুপির গুরুতর অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজপথ। টানা দ্বিতীয় দিনের মতো বিরোধী...
দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে নেমে এসেছে এক বিষাদময় নীরবতা। প্রজনন মৌসুমে ডিমওয়ালা 'মা ইলিশ' সুরক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের টানা ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। সরকারি এই কড়া ফরমানে রাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর