ফখরুল মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন

তারেক মুক্তিযোদ্ধা তথ্যটি মিথ্যা: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৩০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে যে দাবি করেছেন তা অসত্য ও মিথ্যা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, তারেক রহমানকে নতুন করে শিশু মুক্তিযোদ্ধা বলা হয়েছে। এটা আগে কখনো শুনি নাই। আমি এর তীব্র নিন্দা জানাই।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে।

আরও পড়ুন: রাজনৈতিক দল নয়, দানবে পরিণত হয়েছে আওয়ামীলীগ: ফখরুল

মোজাম্মেল হক আরও বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন- মির্জা ফখরুল ইসলামের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। যিনি স্বেচ্ছায় ক্যান্টনমেন্ট গিয়েছেন তাকে মুক্তিযোদ্ধা বলা যায় কি না সাংবাদিক বন্ধুদের কাছে আমার প্রশ্ন।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে নতুন করে শিশু মুক্তিযোদ্ধা বলা হয়েছে। এটা আগে কখনো শুনি নাই। এই কথা বলেও তিনি (ফখরুল) মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন এবং ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।

বঙ্গবন্ধু বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। যুদ্ধবিদ্ধস্ত একটি দেশে কোনো কিছুই ছিল না। এমন একটি দেশে মাত্র নয় মাসে একটি সংবিধান করলেন। নির্বাচন করলেন এক বছরের মাথায়। একটি শিক্ষানীতি প্রণয়ন করলেন। সবকিছুই তার চিন্তার ফসল।

মন্ত্রী বলেন, গত ৫০ বছরের মধ্যে আমরা মাত্র ২১ বছরে এই দেশের ক্ষমতায় ছিলাম। তারা ২৯ বছর ছিল। এসময়ে তারা কী করেছে? তারা বঙ্গবন্ধুর খুনিদের নানাভাবে পুরস্কৃত করেছে। এসবের পিছনে কারা ছিল সেটার তদন্ত হওয়া উচিত। দেশীয় ও আন্তর্জাতিক যারাই এর পিছনে ছিল তাদের খুঁজে বের করা উচিত।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল নাসের চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আশরাফ আলী প্রমুখ।


একাত্তর/এআর

মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
দেশপ্রেমিক সরকারকে উচ্ছেদ করতে ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের পরাজিতরা এক হয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এরা এখন নানা বিক্ষোভ ও...
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর