পাপ বাপকেও ছাড়ে না, রাব্বানীকে নিয়ে নুর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:০৪ পিএম

চেয়ারম্যান পদপ্রার্থী মামার হয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে নির্বাচনের কাজ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সেখানে প্রতিপক্ষ লোকজনের হামলা ঠেকাতে গিয়ে তার ডান হাতের তিনটি আঙুল কেটে যায়।

এ ঘটনার পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সঙ্গে আহত গোলাম রাব্বানীর কয়েকটি ছবি শেয়ার করেন তিনি লেখেন,

"ভাগ্যের কী নির্মম পরিহাস। যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতাকর্মীদের দ্বারাই হামলার শিকার।  
স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতাকর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!

image


যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না। সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।" 
প্রসঙ্গত, মামার হয়ে রাজৈরে ইউপি নির্বাচনে কাজ করতে গিয়ে দুপুরে হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোটকেন্দ্রে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গোলাম রাব্বানি সহ আহত হয়েছেন মোট পাঁচজন। 

একাত্তর/এসএ

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
গাজা ও রাফায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার (৮ এপ্রিল) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর