জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবারের ঘটনার জের ধরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এরপর হামলাকারীরা কার্যালয়ের সামনে ও ভেতরে আগুন লাগিয়ে দেয়। এতে দাপ্তরিক কাগজপত্রসহ নিচ তলায় থাকা তাদের ব্যানার-ফেস্টুন পুড়ে যায়।

ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন হামলার আগে আগেই পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা ভেদ করেই বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ তাদের ধাওয়া করে। তবে চারদিক থেকে আরো নেতাকর্মী জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

পরে জলকামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় জাতীয় পার্টির অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

একাত্তর/আরএ
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর