ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ জানুয়ারি হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ঢাবি হল শাখা ছাত্রলীগের দীর্ঘ পাঁচ বছরের অচলায়তন ভাঙলো।

সর্বশেষ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা কমিটির তালিকা তারা নিজ নিজ ফেসবুকের টাইমলাইনে শেয়ার দেন।

১৩টি ছাত্র হলের নেতৃত্বে যারা

মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান; হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত; পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান; সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার; বিজয় একাত্তর হলে সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস; জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ; ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত; শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

পাঁচটি ছাত্রী হলের নেতৃত্বে যারা

বেগম রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস; শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন; বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।

আরও পড়ুন: ৮১ দিন পর হাসপাতাল থেকে বাড়িতে খালেদা জিয়া

image


প্রসঙ্গত, পাঁচ বছর পর গত ৩০ জানুয়ারি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর