সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৩:৫৯ পিএম

সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (৪ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক শত্রু রাষ্ট্রের শত্রু, দেশের উন্নতি- অগ্রগতির শত্রু। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে কাঁটাছেঁড়া করে পরিকল্পিতভাবে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছিলো। 

তিনি আরও বলেন, নির্বাচন এলে যারা ভারত ও হিন্দুবিরোধী কথা বলে তারাই দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো।

বিএনপির দিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, যারা দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চান সেই সাম্প্রদায়িক অপশক্তিকে জোটে রেখেছে তারা। তাদের বিষয়ে সচেতন থাকতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানান তিনি।



একাত্তর/এসএ

বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান- এই দুটি নাম একে অপরের পরিপূরক। একদিকে যেমন মাতৃত্বের মমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও সমর্থন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর