পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পরিবর্তে সাধুবাদ ও প্রশংসা এসেছে চোখে পড়ার মতো।
গত রোববার (৬ মার্চ) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের ২১ ও ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আংশিক কমিটি ঘোষিত হয়।
যেখানে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি এ্যাড. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল; বরগুনা জেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম এটম, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে: ফখরুল
কমিটি ঘোষণার পরপরই পটুয়াখালী ও বরগুনার বিশিষ্টজনদের প্রশংসা কুড়াচ্ছে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। পাশাপাশি নতুন নেতাদের জানানো হচ্ছে শুভেচ্ছা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ড এর কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ মিয়া’র স্বাক্ষরে অফিসিয়াল প্যাডে বরগুনা জেলা যুবলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়; যে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
একাত্তর/আরএ
