পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

পটুয়াখালীর সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিউদ্দিনের স্ত্রী মারজিয়া আকতার এ তথ্য নিশ্চিত করে জানান, কাজ শেষে ধানমন্ডির বাসায় ফেরার পথে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।

পটুয়াখালী শহরের মুসলিম পাড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মহিউদ্দিন আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালের পৌরসভা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে পরাজিত করে টানা দুইবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দুই বার পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করেন।

একাত্তর/আরএ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো....
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর