ভাষণের জন্য দেশ স্বাধীন হয়নি, রক্ত দেয়া লেগেছে: গয়েশ্বর

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৯:২৭ পিএম

কারও ভাষণের জন্য দেশ স্বাধীন হয়নি, তার জন্য রক্ত দেয়া লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শুক্রবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণের ২০ ও ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় তিনি একথা বলেন। 

এসময় রক্ত যা দেয়ার তা স্বাধীনতার জন্য দিয়েছি, এমন মন্তব্য করে তিনি যারা এখনো রক্ত নিতে চায় তদের প্রতিহত করার আহবান জানান। 

তিনি অভিযোগ করেন, ১৪ বছরে দেশ থেকে ১০ লক্ষ কোটি টাকা পাচার করেছে লুটপাটকারীরা। এই লুটপাটের জন্য বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে কমেনা বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, ১৪ বছর যাবত দেশে সব কিছুর দাম বাড়ছে কিন্তু মানুষের দাম শুধুই কমেছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। 

উচ্চ আয়ের দেশের তুলনায় বাংলাদেশে খাবারের খরচ সবচেয়ে বেশি বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে রসাতলে নিয়ে গেছে। 

আসল ব্যবসায়ীরা করোনার সময় ভর্তুকি পায়নি এমন অভিযোগ তুলে তিনি বলেন, ভর্তুকি পেয়েছে আওয়ামী লীগের লোকেরা। 

ভারতীয় কূটনীতিকদের আওয়ামী লীগের সাথে চলাফেরা দেখলেই বোঝা যায় দেশরা জয়েন্ট ভেঞ্চারে চলছে, একসাথে তারা বাংলাদেশকে লুটে খাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: হায়েনার দল যেন বাঙালির অর্জন কেড়ে নিতে না পারে: প্রধানমন্ত্রী

বিরোধী দলগুলো না চাইলে সরকার ক্ষমতায় থাকতে পারেনা, তাই তাদেরকে সিদ্ধান্ত নিতে আহবান জানান তিনি। 

বর্ডার গার্ডের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে গয়েশ্বর চন্দ্র বলেন, প্রশ্ন আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের গুলি খাওয়া দেখে, এর চেয়ে চৌকিদারই ভালো তারাও বর্ডারে দাঁড়িয়ে থাকতে পারবে। 

এই সরকারকে হঠানো প্রয়োজন, খালেদা জিয়া মুক্ত হলেই মুক্ত হবে বাংলাদেশ, এমন মন্তব্য করে তিনি দলের নেতাদের প্রস্তুত থাকতে আহবান জানান। 


একাত্তর/এসজে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর