হাসপাতালে ভর্তি কল্যাণ পার্টির ইবরাহিম

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২:০৫ পিএম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ব্রেইন স্ট্রোক করেছেন। তাকে ভর্তি করা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন গণমাধ্যমকে বলেন, স্যারের সঙ্গে আমার আজকে কথা হয়েছে। তিনি আছেন ভালো। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ইবরাহিম তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভর্তি করা হয় সিএমএইচে। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন।

আরও পড়ুন: মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে: ফখরুল

বুধবার (৩০ মার্চ) তার ব্রেইনে রিং পরানোর কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।


একাত্তর/আরএ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে তিন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নতুন রাজনৈতিক জোটের আত্ম প্রকাশ ঘটেছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর