আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ডিসেম্বরে

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, তিন বছর পরপর আমাদের সম্মেলন হয়, সেই হিসেবে আগামী ডিসেম্বর আমাদের নির্ধারিত সময়। আমরা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।

শনিবার (২ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

কাদের বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম চলছে। এছাড়া আগামী ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পার্টির সম্মেলন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ ও জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগ আরও সুসংগঠিত, সুশৃঙ্খল, আধুনিক ও স্মার্টার করে গড়ে তোলা হবে। 

আওয়ামী লীগে গণতন্ত্র চর্চা হয় দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা সব সময়ই করে আসছে। করোনাভাইরাসের মতো ক্রাইসিস থাকার কারণে কিছু কার্যক্রম স্থগিত ছিল। করোনার প্রকোপ কিছুটা কমার সঙ্গে সঙ্গে আমরা আবারও আমাদের কার্যক্রম শুরু করেছি।

আরও পড়ুন: সরকারের লোভের কারণে পণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় সম্মেলনের আগে শুধু মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন নয়, সহযোগী সংগঠন, যাদের মেয়াদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তাদেরও সম্মেলন করতে হবে। অনতিবিলম্বে তারিখ নির্ধারণ করে সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে তাদেরও নির্দেশ দেওয়া যাচ্ছে।


একাত্তর/এসি

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর