লুটপাট এবং অসম্পূর্ণ কাজ বিএনপি-জামায়ত শাসনের বৈশিষ্ট্য: জয়

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:২৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জনগণের টাকা লুটপাট, অসম্পূর্ণ নির্মাণ কাজ এবং ইশতেহারে দেওয়া অপূর্ণ প্রতিশ্রুতিই ছিল ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামায়াত সরকারের বৈশিষ্ট্য।

রোববার (১০ এপ্রিল) সজীব ওয়াজেদ তার ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ মন্তব্য করেন।

‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর, সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে’ শিরোনামের ওই পোস্টে জয় লেখেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে বিএনপি-জামাতের শাসনামলে সব নির্মাণ প্রকল্প যেমন রাস্তা, ব্রিজ, কালভার্ট, সরকারি ভবনের সব কাজ থেকেছে অসম্পূর্ণ, কাজের নামে হয়েছে হরিলুট আর ভাগাভাগি।

পোস্টে একটি ভিডিও যোগ করে তিনি বলেন, ‘এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে হাওয়া ভবন কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে সমস্ত সরকারি প্রকল্প বিতরণ করতো এবং কিভাবে তারেকের ঘনিষ্ঠ সহযোগীরা দুর্নীতির মাধ্যমে রাতারাতি কিভাবে অঢেল অর্থের মালিক হয়েছিল। শুনবেন সাধারণ মানুষের মুখেই, যারা ওই সময় বিএনপি জামাতের এই সিন্ডিকেট বাণিজ্যের ভুক্তভোগী ছিল।’

ভিডিওটিতে উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি-জামায়াত জোটের নির্বাচনী ইশতেহারে ১০০ টিরও বেশি সুনির্দিষ্ট প্রতিশ্রুতির মধ্যে মাত্র কয়েকটি বাস্তবতার মুখ দেখেছে।’

২০০১-২০০৬ মেয়াদকে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার পাঁচ বছর’ হিসেবে উল্লেখ করে, সজীব ওয়াজেদ জয় সেই সময়ের কিছু গুরুতর সমস্যার কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্য, ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।

তিনি তার দাবির পক্ষে প্রমাণ হিসেবে, সঙ্গে থাকা ভিডিওতে অসম্পূর্ণ সেতুর ছবি এবং সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি যাচাইকারী ঠিকাদারদের সাক্ষাৎকার দেখান। 

জয় তার পোস্টের শেষে লিখেন, ‘আমাদের ফেসবুক পেজে, আমি পর্যায়ক্রমে, বিএনপি-জামাত জোটের দুঃশাসন সম্পর্কে তথ্য এবং পরিসংখ্যান জানাবো। অনুগ্রহ করে আমাদের পেজে আপনার চোখ রাখুন। মন্তব্য বক্সে আপনার মতামত শেয়ার করতে মিস করবেন না।’


একাত্তর/এসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রায় ছয় দশকের রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন, দলীয় নেতৃত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর