সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে নেয়া হয়: ফখরুল

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৮:১৭ পিএম

কলাবাগানে খেলার মাঠ রক্ষার আন্দোলন করায় এক মা ও তার ছেলেকে থানায় ১২ ঘন্টা আটক রাখার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেয়া হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান তিনি। ফখরুল বলেন, বিভিন্ন পত্রপত্রিকা, রিসার্চ সেন্টার ও বিভিন্ন দেশ আওয়ামী লীগ এবং এ সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে। শুধু তাই নয়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরেও নির্ভরশীল। আওয়ামী লীগ যখন গণতন্ত্রের কথা বলে, তখন আমাদের কাছে হাস্যকর মনে হয়। জনগণও হাস্যকর মনে করে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয়। এর প্রমাণ কলাবাগানের মা ও ছেলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে, এই সরকার কতটা স্বৈরাচার। মানুষ নিজেরাই টের পাচ্ছে যে তারা একটি ফ্যাসিবাদ সরকারের আওতায় রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকারের প্রশ্রয়ে এখন মানুষের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে এবং আইনের শাসন বলতে দেশে কিছু নেই। এটার প্রমাণ হচ্ছে ঢাকা কলেজ ও নিউ মার্কেটের হামলা।

তিনি আরো যোগ করেন, পত্রপত্রিকায় আসলো হামলায় জড়িত আওয়ামী লীগ, আর মামলা হলো বিএনপি নেতাদের নামে। তিন দিনের রিমান্ডেও নেয়া হল। এটাই হচ্ছে প্রশাসনকে, আইনশৃঙ্খলা বাহিনীকে, বিচার বিভাগকে দলীয়করণ করা। 

সরকারের উদ্দেশে ফখরুল বলেন, সাতশ’র বেশি ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়েছেন সাংবাদিকদের বিরুদ্ধে। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছেন আপনারা। আর কত? আপনারা দয়া করে সংবাদকর্মীদের ওপর আর চড়াও হবেন না।

আওয়ামী লীগ সরকারকে বর্গীদের সাথে তুলনা করে তিনি বলেন, অনিশ্চয়তার মধ্যে চলছে দেশ। এখনো মানুষ তার মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও দেশের মানুষ আজ কাঙ্ক্ষিত লক্ষ্যে নেই, পরাধীনতার শেকলেই বন্দী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


একাত্তর/এআর

বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর