রিজার্ভ নিয়ে বিএনপির শঙ্কা উড়িয়ে দিলেন পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২০ মে ২০২২, ০৮:০২ পিএম

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির শঙ্কার জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, 'রিজার্ভ নিয়ে কোন শঙ্কা নেই, ভবিষ্যতেও কোন শঙ্কা তৈরি হবে না।

আর, বাংলাদেশ ব্যাংকও বলছে, রিজার্ভের ওপর কিছুটা চাপ পড়লেও, তা শঙ্কাজনক পরিস্থিতিতে পৌছায়নি

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন; পরিস্থিতি যাই হোক, সেটিকে স্বীকার করে নিয়ে সেই মতো ব্যবস্থা নেয়া হলে, যে কোন ধরনের ঝুঁকি মোকাবেলা করা সম্ভব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, মুল্যস্ফীতি, ডলারের বাজারে অস্থিরতা, টাকার মান কমে যাওয়া, রপ্তানির বিপরীতে আমদানি বেড়ে যাওয়ার যে প্রবণতা চলছে তাতে দেশের অর্থনীতিতে তিনি অশনি সঙ্কেত দেখছেন

বিএনপি মহাসচিবের এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী বলছেন, কৃষি, শিল্প ও সেবা এই তিন খাত মিলে দেশের প্রবৃদ্ধি এখনও ঈর্ষনীয় পর্যায়েই আছে

পরিস্থিতি মোটেই এমন নয় যে রিজার্ভ খারাপ পরিস্থিতিতে পড়েছে বা আগামী কয়েকমাসে বন্ধ হয়ে যাচ্ছে তিনি বলেন, আগামী দিনগুলোতে রিজার্ভ নিয়ে কোন শঙ্কা নেই বরং বিএনপির শঙ্কাটা কোথায় তা নিয়ে তথ্য উপাত্ত দিতে বলেছেন পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনার দুই বছরে সব কিছু স্থবির ছিলো এখন বিধিনিষেধ উঠে যাওয়ায় বৈদেশিক কেনাকাটা বেড়েছে তাই ডলারের চাহিদা বেড়েছে ফলে রিজার্ভের ওপর কিছুটা চাপ বাড়লেও তা শঙ্কাজনক পরিস্থিতিতে পৌছায়নি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতি পরিস্থিতি এমনিতেই টাল মাটাল সেই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে ঝুকিমুক্ত রাখতে হলে এখনও অনেক কিছু করার আছে

এই বিশেষজ্ঞ আরও বলেন, পরিস্থিতি যাই হোক সেটি স্বীকার করে নিয়ে সেই মতো ব্যবস্থা নেয়া হলে ঝুঁকি মোকাবেলা করা সম্ভব


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর