আলালের বিদেশযাত্রায় বাধা, বিমানবন্দর থেকে ফেরত

আপডেট : ১২ জুন ২০২২, ০১:২৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য সস্ত্রীক বিদেশে যেতে বাধা দিয়ে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

রোববার (১২ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে তাকে কোনো কারণ না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান মোয়াজ্জেম হোসেন আলাল। 

আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। কেন যেতে দেওয়া হবে না—ইমিগ্রেশন থেকে এজন্য কোনো কারণও বলা হয়নি। 

সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকেই তাকে বিদায় দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন আলাল। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য সকালে ভারতে যাওয়ার কথা ছিল তার। 


একাত্তর/জো

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর