পাচার করা টাকা ফেরাতেও আইন হচ্ছে: ফখরুল

আপডেট : ১৫ জুন ২০২২, ০৭:৫৩ পিএম

অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই এমন অনেক কিছুই করা হচ্ছে। সংসদে পাচার করা টাকার বৈধতা চাওয়া হয়েছে। তারা টাকা পাচার করে তা ফিরিয়ে আনতে আইনও তৈরি করতে যাচ্ছেন।  

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।

নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। 

ফখরুল প্রশ্ন রেখে বলেন, প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই। সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে! এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধংস করে দিয়েছে।

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবো না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোনো নির্বাচনে যাবো না। 

আরও পড়ুন: পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর