শর্ত সাপেক্ষে আইজিপির ভিসা অবমাননাকর: ফখরুল

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:০৮ পিএম

জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের নাম অন্তর্ভুক্ত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তাকে শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া দেশের জন্য অবমাননাকর। 

শনিবার (২৭ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

ফখরুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধানের ভিসাপ্রাপ্তি নিয়ে অপব্যাখ্যা দিয়েছেন, সত্যের অপলাপ করেছেন। এ বিষয়ে সরকারের বক্তব্য বিভ্রান্তিকর। 

তিনি বলেন, শর্তসাপেক্ষে পুলিশ প্রধানের দু’দিনের ভিসা প্রাপ্তি ও এ নিয়ে সরকার অবস্থানের কারণে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে বিনষ্ট হয়েছে।

দেশের প্রতিনিধি দলের সঙ্গে বিতর্কিত আইজিপিকে সংযুক্ত করে সরকার মূলত মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যেতে চায় বলে প্রতীয়মান হয় বলে মন্তব্য করেন ফখরুল।  

আরও পড়ুন: ভৈরবে বিএনপির বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ

এসময় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর